*** Admission Going on, Session 2025-2026 : *** *** "ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬" *** *** শিরোনাম: ভর্তি চলছে ! ভর্তি চলছে !! ভর্তি চলছে !!! দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজ (MIST),গাজীপুর এ ২০২৫-২০২৬ইং শিক্ষাবর্ষে ভর্তি চলছে !!! *** *** *ভর্তি চলছে! ভর্তি চলছে!! ভর্তি চলছে!!! দেশের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজ (MIST) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে! ***
Home | Course |

Diploma in Textile Engineering

Our main aim is to develop our students.

Course Image
মডেল ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অগ্রযাত্রা শুরু হয় ২০০৫ সালে ৬০ টি আসন নিয়ে। বর্তমানে এর আসন সংখ্যা ২০০ টি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন হওয়ার পর উচ্চ শিক্ষার জন্য এ বিভাগের শিক্ষার্থীরা প্রতিবছর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক),বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হচ্ছে।এছাড়াও আমাদের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় অধ্যয়ন রত আছে। ২০২২ সালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক মেধাবৃত্তি তালিকায় এম.আই.এস.টি, (গাজীপুর) এর টেক্সটাইল বিভাগ হতে ১ম এবং ৯ম স্থান অর্জন করে। বর্তমান যান্ত্রিক সভ্যতার যুগে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এম.আই.এস.টি এর শিক্ষার্থীরা সাফল্যের শীর্ষে অবস্থান করছে। ছাএ-ছাএীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে সুসজ্জিত ক্লাসরুম ও ল্যাবরেটরি সমূহ । এম. আই. এস.টি (গাজীপুর) এর টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীরা সফলতার সাথে কোর্স সমাপ্তির পর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন শিল্প কারখানায় সুনাম ও দক্ষতার সাথে উচ্চ বেতনে কর্মরত আছে , যা দেশের চলমান বেকার সমস্যা দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়াও এম.আই.এস.টির প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্য থেকে অনেকেই উদ্যোক্তা হয়ে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে । বর্তমানে পোশাক খাতে প্রায় ৪২ লক্ষ লোক কর্মরত আছে। বাংলাদেশে প্রতিযোগিতামূলক চাকুরির বাজারে যে সমস্ত পেশা রয়েছে তার মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের চাহিদা শীর্ষে। কিন্তু চাহিদার তুলনায় এই পেশাতে দক্ষ জনবল আমাদের দেশে খুবই অপ্রতুল। পক্ষান্তরে বাংলাদেশের টেক্সটাইল শিল্পের দ্রুত বিকাশ ঘটে চলছে। আমাদের পরবর্তী প্রজন্মকে যদি দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে পারি তাহলে এই সেক্টর হবে আরও সমৃদ্ধ এবং দেশ ও জাতি হবে উন্নত। এ লক্ষ্যকে সামনে রেখে মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি এর প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমি এম. আই.এস.টি., (গাজীপুর) এর উওরোওর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
Department Head

Head of The Department : Diploma in Textile Engineering

Engr. Md. Muzammel Haque

Visiting Hours: 8:00am — 5:00pm

আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি, আমি ইঞ্জিঃ মোঃ মোজাম্মেল হক, বিভাগীয় প্রধান, (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং), মডেল ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, গাজীপুর । বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পোশাক শিল্পের ভূমিকা অপরিসীম। বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি, জি ডি পি তে অবদান বৃদ্ধি, রপ্তানি খাতকে সমৃদ্ধশালী করা থেকে শুরু করে বৈদেশিক বানিজ্যের প্রসারে সর্বোচ্চ ভূমিকা রাখা এবং বিশ্বে "Made In Bangladesh" বা “বাংলাদেশের তৈরি” ইংরেজি ও বাংলা অক্ষরে লেখা ট্যাগ গর্বের সঙ্গে ছড়িয়ে দেয়া দেশের অন্যতম প্রধান শিল্প খাত হল পোশাক শিল্প। ষাটের দশকে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হলেও সত্তরের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের প্রসার ঘটতে থাকে। ১৯৮৩-৮৪ সালে মোট রপ্তানি আয়ে পোশাক শিল্পের অবদান ছিল মাত্র ৩ দশমিক ৮৯ শতাংশ এবং বর্তমানে তা বেড়ে ২০২১-২২ অর্থবছরের দাঁড়িয়েছে মোট রপ্তানি আয়ের ৮২ শতাংশে এবং দেশের মোট জি ডি পি এর প্রায় ১৩ শতাংশ আসে এই পোশাক খাত থেকে। তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ বাংলাদেশের সমাজ জীবনে এক উল্লেখযোগ্য পরিবর্তন সাধন করেছে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি এবং বিপুল সম্ভাবনার এই শিল্পের মান উন্নয়ন ও শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করনে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা গন একযোগে কাজ করছেন। World Trade Organization (WTO) কর্তৃক ০২রা ডিসেম্বর ২০২২ প্রকাশিত তথ্য অনুযায়ী তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
আমাদের দক্ষ শিক্ষক‑মণ্ডলী (Diploma in Textile Engineering)
Engr. Md. Muzammel Haque
Engr. Md. Muzammel Haque

Senior Lecturer & Head, Department of Textile Engineering

Mobile 01790691267
Email: muzammel460@gmail.com

Engr. Md. Shafiqul Islam
Engr. Md. Shafiqul Islam

Instructor (Textile Engineering)

Mobile 01683780390
Email: shafiq460@gmail.com

Engr. Md. Shariful Islam
Engr. Md. Shariful Islam

Instructor (Textile Engineering)

Mobile 01927901886
Email: sorifduettex09@gmail.com

Engr Rakib Hossain
Engr Rakib Hossain

Junior Instructor

Mobile 01927676214
Email: rakibhossain1466@gmail.com